বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন




মাহিয়া মাহির লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৮:৪৯ pm
Mahiya Sharmin Akter Nipa Mahiya Mahi film actress জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মাহিয়া শারমিন আকতার নিপা
file pic

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ে নিজেকে প্রমাণ করেছেন আগেই। তবে বর্তমানে অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় তিনি। আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়মিতই পাওয়া যাচ্ছে মাহিকে। এ অভিনেত্রী জানান, তার লক্ষ্য এবার জাতীয় সংসদ নির্বাচন। আসছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে ২০শে আগস্ট পর্যন্ত গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন মাহি।

এরপর ছুটে যান রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি স্থানে। মাহি বলেন, আমি নিয়মিতই দলীয় কাজগুলো চালিয়ে যাচ্ছি।

ইচ্ছে আছে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার। মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন কিনবো।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহি। শুধু তাই নয়, আওয়ামী লীগের মনোনয়নপত্রও কিনেছিলেন এই নায়িকা। কিন্তু তাকে সে সময় মনোনয়ন দেয়া হয়নি। তবে নিজের কর্মকাণ্ড চালিয়ে গেছেন মাহি। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত তাই রাজনীতির মাঠেই বেশি সক্রিয় থাকতে দেখা যাবে এই নায়িকাকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD