রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন




বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে সে জন্য ভিসানীতি: মিলার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ১০:১০ am
US State Department Spokesperson Matthew Miller Matthew Miller Spokesperson at State Department USA ম্যাথিউ মিলার-usa ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa usa
file pic

কোনো দলের সমর্থনে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চাওয়া একই— অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

সোমবার (২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে পিটার হাসের বক্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তর সমর্থন করে কিনা— এমন প্রশ্ন রাখা হয় ম্যাথিউ মিলারের কাছে। কিন্তু তার কোনো উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান ম্যাথিউ মিলার।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, সে জন্য ভিসানীতি ঘোষণা করা হয়েছে।

মিলার বলেন, বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যম, সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে— যুক্তরাষ্ট্রও সেটি চায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD