বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন




ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৬:২৭ pm
High Commission ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাত সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন এবং নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে তারা। সাত সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস অ্যাটাশে ও মুখপাত্র ব্রায়ান শিলার এর আগে সাংবাদিকদের বলেছিলেন, প্রাক-নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিনিধি দলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

সফর শেষে প্রতিনিধিদল ইতিবাচক বিষয়গুলোর পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলো ও বাস্তবসম্মত সুপারিশগুলো তুলে ধরে একটি বিবৃতি দেবেন। তারা দলসংশ্লিষ্ট আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসির নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনী এলাকায় বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক ব্রিফিং ও পরামর্শ করবে।

প্রতিনিধিদলটির প্রাথমিক কাজ হবে নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী প্রেক্ষাপট সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করা। তবে নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানো হবে কি না তাও নির্ধারণ করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD