শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন




আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৪:২২ pm
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প
file pic

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের ভেতর কেউ বেঁচে আছে কী না, তা যাচাই করে তাদের উদ্ধারের চেষ্টা চালান। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১২০, যা এক রাতের মধ্যে হাজার ছাড়িয়েছে।

রবিবার (৮ অক্টোবর) ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র বিলাল করিমি বার্তা সংস্থা এএফপিকে এ বিষয়ে বলেন, ‘দুঃখজনক হলেও এটা বাস্তব, হাতাহতের সংখ্যা অনেক বেশি। মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।’

গতকাল স্থানীয় সময় সকাল ১১টার দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ছয় দশমিক তিন মাত্রার মূল ভূমিকম্পের পর আরও আটবার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয় পশ্চিম আফগানিস্তানে। প্রাদেশিক রাজধানী হেরাতের আশেপাশে প্রায় ৩০ কিলোমিটার জায়গা জুড়ে এই কম্পন অনুভব করা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, হেরাত প্রদেশের ১২টি গ্রামে ৬০০ বাড়ি পুরোপুরি ধ্বংস অথবা আংশিক ক্ষতির শিকার হয়েছে। এতে প্রায় ৪ হাজার ২০০ মানুষ প্রভাবিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটি প্রথম আঘাত হানার পর ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ৫ মাত্রার আরও তিনটি আফটার শক অনুভূত হয়। তাছাড়া আরও বেশ কয়েকবার অপেক্ষাকৃত কম মাত্রায় পুরো এলাকা কেঁপে ওঠে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD