শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন




ইসরায়েল ‘গণহত্যা’ চালাচ্ছে, গাজাবাসী কোথাও যাবে না: হামাস প্রধান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ১১:২২ pm
Ismail Haniyeh Ismail Abdel Salam Ahmed Haniyeh ইসমাঈল আবদুস সালাম আহমেদ হানিয়া إسماعيل عبد السلام أحمد هنية‎‎, Ismaʻīl Haniyya ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়াহ ইসমাইল হানিয়া হামাস প্রধান ইসমাইল হানিয়াহ
file pic

গাজায় ইসরায়েল ‘গণহত্যা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে আল-জাজিরা।

ইসমাইল হানিয়া বলেন, ‘মার্কিন প্রশাসন ও কিছু ইউরোপীয় দেশের সহায়তায় আমাদের শত্রুরা এই কাজ (গণহত্যা) করছে।’ ‘গাজার বাসিন্দারা তাদের ভূমিতে অবস্থান করছে। তারা কখনোই গাজা ছেড়ে যাবে না’, বলেন তিনি।

হামাস প্রধান বলেন, ‘ইহুদীদের বর্বর মারণাস্ত্রের সম্মুখীন গাজার বাসিন্দাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’

‘ইহুদী শাসকরা সব ধরনের অপরাধে লিপ্ত হওয়া সত্ত্বেও হামাস বেসামরিকদের লক্ষ্যবস্তু করতে ইচ্ছুক নয়’, বলেন তিনি। ইসমাইল হানিয়া আরও বলেন, ‘হামাস হলো একটি স্বাধীনতাবাদী আন্দোলন, যারা এই নীতিগুলো মেনে চলে।’

‘যেসব ফিলিস্তিনি ইহুদিবাদীদের বর্বর অত্যাচারের মুখোমুখি হচ্ছেন তাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূখণ্ড রক্ষায় বদ্ধপরিকর।’

এছাড়া ইসরায়েলে বেসামরিক মানুষের উপর হামাসের হামলা চালানোর অভিযোগ নিয়েও কথা বলেছেন ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, ‘ইহুদিবাদীরা যত কিছুই করুক হামাস বেসামরিকদের উপর হামলা না চালাতে সব সময় বদ্ধপরিকর ছিল। হামাস একটি স্বাধীনতাকামী দল— যেটি সবসময় এই নীতিগুলো মেনে চলে।’

এদিকে ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি লিখেছেন ইসমা্ইল হানিয়া। এতে তিনি অভিযোগ করেছেন, দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করছে, সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে।

এছাড়া গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের সমালোচনা করেছেন হানিয়া। তিনি জাতিসংঘের মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে তিনি যেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করেন।

সূত্র: আল জাজিরা, আল আরাবিয়া




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD