মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন




অবরোধ দিলে পাল্টা অবরোধ দেয়া হবে, দাঁড়াতে দেবো না, কাদেরের হুঁশিয়ারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৮:৩৮ pm
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader Quader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
file pic

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবরোধ করবেন? পাল্টা অবরোধ দেব। দাঁড়াতে দেব না। অবরোধ যারা করবে, তারাই সাধারণ মানুষের জন্য বাধা। তাদের বিরুদ্ধে মার্কিনিদের ব্যবস্থা কী হয়, সেটাও দেখা হবে।

বুধবার বিকেলে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, ওনার (মির্জা ফখরুল) কথা গরম, হুঁশিয়ারি উচ্চারণ করে। আমাদের ভয় দেখায়। আবার আমাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার বার্তা দিচ্ছেন, দিনকালও ঠিক করে দিচ্ছেন। আজ আমি শেষ বার্তা দিচ্ছি- শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের সরকারপ্রধান থাকবেন। শেখ হাসিনা আবারও জনগণের রায়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, মির্জা ফখরুলের পকেট গরম, মালপানি ভালো ঢুকেছে। তিনি পাঁচ তারকা হোটেলে নাস্তা করে অনশন করেন ৩ ঘণ্টা।

আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খাইয়া অনশন বন্ধ করে দেন। এই আন্দোলন তারা করছে। আমাদের বার্তা দিচ্ছে, দিনক্ষণ বলে দিচ্ছে কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের ম্যাজিক লিডার শেখ হাসিনা। আপনি কে বার্তা দেয়ার- শেখ হাসিনা কার কাছে ক্ষমতা দেবে?

তিনি আরও বলেন, খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। বিএনপি হলো খুনির দল, এদের হাতে রক্ত।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উৎসাহিত হচ্ছেন, কারণ পশ্চিমারা না কি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ার অবস্থা ভালো না। তাদের নিজেদের ঘর সামলানোই কঠিন। তারা ঘর সামলাবে না কি আপনাকে উৎসাহ দেবে? উৎসাহ দেয়ার দিন শেষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD