শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন




মার্কিন হামলায় সহায়তাকারীদের কঠোর বার্তা দিলো ইরান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১০:১৬ am
iran-usa-ইরান-যুক্তরাষ্ট্র
file pic

ইরানের ভূখণ্ড কিংবা জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে পরিচালিত যে কোনো হামলার বিরুদ্ধে কঠিন ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি।

বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, আমাদের জাতীয় পরিকাঠামোসহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের কঠোর ও নির্ণায়ক জবাব দিতে আমরা বাধ্য হব।

আরাগাচি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর যে কোনো ধরনের হামলায় সরাসরি অংশ নেওয়া বা যে কোনো উপায়ে সহায়তা প্রদানকারী পক্ষগুলোকেও সমানভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র হুংকার দিয়ে বলেছেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য যেকোনো মাধ্যমে হামলা চালায়, তবে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেবে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD