বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন




হঠাৎ দেশে ফিরলেন সাকিব, মিরপুরে করলেন অনুশীলন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৫:০১ pm
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB Shakib সাকিব bcb
file pic

আগের দিনই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে টিম বাংলাদেশ। পুরো ম্যাচে সাকিব ছিলেন একেবারেই নিষ্প্রভ। ব্যাটে-বলে পুরোপুরি ব্যর্থ। যে কারণে সমালোচনারও শিকার হন বাংলাদেশ অধিনায়ক।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই আজ সকালে ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান। দুপুরে মিরপুর শেরে বাংলার ইনডোর স্টেডিয়ামে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে নিবিড় অনুশীলন করলেন তিনি।

জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনেই নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর আজই কলকাতায় আসার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

এবারের বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব আল হাসান। একটি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে। বাকি চার ম্যাচে তার রান তোলার গড় ২৪। মোট রান করেছেন ৫৬। সর্বোচ্চ ৪০ রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ওভারপ্রতি ৫.৫৪ রান করে দিয়ে নিয়েছেন ৬ উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি সাকিব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD