শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন




গাজায় নিহত ৬ হাজার ৫৪৬ ফিলিস্তিনি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ৬:১৭ pm
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas
file pic

ইসরাইলের নৃশংসতায় গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৬ জনে। এর মধ্যে শিশু রয়েছে দুই হাজার ৭০৪। এ পর্যন্ত আহতের সংখ্যা ১৭ হাজার ৪৩৯। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। খবর আল-জাজিরার।

এদিকে ইসরাইলের হামলায় গাজায় নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রকাশ করছে তাতে অনাস্থা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বাইডেন সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, (গাজায়) কত মানুষ নিহত হয়েছে সেটা নিয়ে ফিলিস্তিনিরা সত্য বলছে কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে আমি নিশ্চিত যে, নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে এবং একটি যুদ্ধ শুরু হলে এভাবেই তার মূল্য দিতে হয়।

গাজায় ইসরাইলের এহেন কর্মকাণ্ডকে যুদ্ধ নয় বরং গণহত্যা বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

তিনি বলেন, এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা গুরুতর। কে দায়ী বা কারা ভুল সেটা আলোচনার বিষয় নয়। সমস্যাটা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা। কারণ এতে দুই হাজারের বেশি শিশু মারা গেছে। কোনো অপরাধ না করেও তারা ভুক্তভোগী।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে অভিযান চালিয়েছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তারা বলছে, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ইসরাইলের দাবি, অনেক সন্ত্রাসী সেল ও অবকাঠামোতে অভিযান চালানো হয়েছে।

একটি ভিডিওতে দাবি করা হয়েছে, অভিযান চালানোর পর সৈন্যরা ওই এলাকা ত্যাগ করে ইসরাইলের ভূখণ্ডে ফিরে এসেছে। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরাইল গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ অভিযান কখন চালানো হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD