বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন




বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজের ব্যাখ্যা দিলো মার্কিন দূতাবাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ৫:৪৭ pm
High Commission ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান সৈয়দ আলতাফ হোসেনের গুলশানের বাসভবনে নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই নৈশভোজে বিএনপির অনেক নেতা অংশ নেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। নৈশভোজ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবিলি বলেন, ‘বুধবারের এক নৈশভোজে রাষ্ট্রদূত, দূতাবাসের কৃষি অ্যাটাসে ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৈশভোজের আয়োজন করে মার্কিন কোম্পানি ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস, এটি একটি অনুমোদিত কারগিল পরিবেশক। তারা সেখানে ব্যক্তিগত খাতের কৃষি ব্যবসা বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র গতবছর ৯০ কোটি মার্কিন ডলারের বেশি কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানি করেছে। কৃষি ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সয়াবিন, গম, তুলাসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে সরবরাহ করতে চায় যুক্তরাষ্ট্র, যা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে।’

‘বৈঠকে ঋণপত্রসহ বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা ও রপ্তানি বাড়াতে কৃষি ব্যবসায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত ও কৃষি অ্যাটাসে’, যোগ করে মার্কিন দূতাবাস।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটায় গুলশানে বিএনপিপন্থি ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন- সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য মীর হেলালসহ অর্ধশতাধিক নেতা।

নৈশভোজে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD