শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন




‘আল্লাহর মাইর দুনিয়ার বাইর’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৫:৩০ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm
file pic

বিএনপির নেতৃত্বের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা কোনোদিন বিরোধী দলীয় নেতাও হতে পারবেন না। আল্লাহর মাইর দুনিয়ার বাইর। আজকে উনার অবস্থা কী।

আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা উপলক্ষ্যে শনিবার আরামবাগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন।

বিএনপির আগুন সন্ত্রাসের সমালোচনা করে তিনি বলেন, তারা মানুষ পুড়িয়ে মারে। বাসে আগুন দেয়। আমি ঢাকাবাসীকে বলব, যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যারা আগুন দেয় তাদেরও পুড়িয়ে দিতে হবে। তবেই তাদের শিক্ষা হবে।

তিনি বলেন, আমরা এখনও সহ্য করছি। দেশের মানুষ ধৈর্য ধরে আছে। সহিংসতা সৃষ্টিকারীদের আর ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। জনগণের সমর্থনে আস্থা রাখি। খালেদা জিয়া তো বলেছিলেন, একশ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আজকে সে কথায়ই আটকে গেছে বিএনপি। আওয়ামী লীগ চার বার ক্ষমতায়। আবারও মানুষের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় আসব। আর বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD