সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন




নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, দিল্লিতেও কম্পন অনুভূত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৯:০৭ am
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে নেপাল। এতে ভারত ও চীনেও কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১২টার কিছু আগে এ ভূমিকম্প হয় বলে জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেপালে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও উত্তর ভারতজুড়ে। শুক্রবার গভীর রাতে দিল্লি-এনসিআরের বাসিন্দারা ভয় পেয়েছিলেন। এক মিনিটেরও বেশি সময় ধরে শক্তিশালী কম্পন স্থায়ী হওয়ায় উঁচু-নিচু সোসাইটির বাসিন্দারা দ্রুত রাস্তায় চলে আসেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে ১০ কিলোমিটার গভীরে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD