মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন




‘ইসরাইলকে সমর্থন না করলে আপনি হামাসের সমর্থক’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৫:১১ pm
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

গত ৭ অক্টোবর হামাস যে নৃশংসতা চালিয়েছে, তারপর যেসব দেশ ইসরাইলকে সমর্থন দিতে ব্যর্থ হয়েছে তারা হামাসের সমর্থক— এমনটাই দাবি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। খবর আরটির।

এক সংবাদ সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লাইওর হায়াত উল্লেখ করেন, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া ইসরাইলের অস্তিত্বের প্রশ্ন। তিনি দাবি করেন, হামাসের নেতৃত্ব ৭ অক্টোবরের মতো ঘটনা বারবার ঘটানোর পরিকল্পনা করেছে।

হায়াত জানান, ৭ অক্টোবরের ঘটনার পর ইসরাইল নজিরবিহীন আন্তর্জাতিক সমর্থন পেয়েছে। কারণ, সেই আক্রমণের পর যা ঘটেছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় এবং আমরা আসলে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা আমাদের কারও পক্ষেই পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়।

হায়াত আরও বলেন, তারপরও আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাই—আপনারা যদি হামাসের নিন্দা না করেন, যদি ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকার না করেন, তার অর্থ হলো আপনারা হামাসকে সমর্থন দিচ্ছেন।

এদিকে, গাজায় ইসরাইলের নির্বিচার হামলা ও অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮৮। নিহতদের মধ্যে ৩ হাজার ৯০০ জনই শিশু এবং ২ হাজার ৫০৯ জন নারী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD