শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন




এয়ার প্রিমিয়ার ঢাকা-সিউল রুটে ৫টি ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ৯:০৭ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট
file pic

ঢাকা থেকে দক্ষিণ কোরিয়ার সিউলে সদ্য চালু হওয়া এয়ার প্রিমিয়ার টিকিট কেটে বিপত্তিতে শত শত যাত্রী। ফ্লাইট পরিচালনার এক মাস অতিবাহিত হতে না হতেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের কাছ থেকে অনুমতি নেয়া ১৩টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে ইতিমধ্যে ৫টি ফ্লাইট বাতিল করে এয়ার প্রিমিয়া কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পরে ঢাকা-সিউল রুটের শত শত যাত্রী।

জানা যায়, সপ্তাহে ১টি নির্ধারিত ফ্লাইটের পরিবর্তে হুট করেই এয়ার প্রিমিয়া কর্তৃপক্ষ ১৫ দিনে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়াতে বাধে এই বিপত্তি। ইতিমধ্যে এয়ার প্রিমিয়া ঢাকা-সিউল রুটে তাদের নির্ধারিত চলতি বছরের ১৪ ও ২১ নভেম্বর, ডিসেম্বরের ২টি এবং ২০২৪ সালের জানুয়ারির ১টি ফ্লাইট বাতিল করেছে।

বেশ ঘটা করে ঢাকা থেকে দক্ষিণ কোরিয়া রুটে গত ২৪ অক্টোবর সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু এয়ার প্রিমিয়া। ঢাকা-সিউল রুটে মাত্র ৩টি ফ্লাইট চালিয়ে তারা তাদের চার্টার ফ্লাইট বন্ধ করে দেয়। কিন্তু এক মাস অতিবাহিত হতে না হতেই প্রতিষ্ঠানটির এই ধরনের অনিয়ম দেশের এভিয়েশন সেক্টরে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা।

শুধু তাই নয় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের টাকা ফেরতের ক্ষেত্রেও নানা গড়িমসি করছে এয়ার প্রিমিয়ার জিএসএ প্রতিষ্ঠান কেবি এভিয়েশন। যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইতিপূর্বে নানা অনিয়মের অভিযোগ ছিল কোরিয়ার বাঙালি কমিউনিটিতে। ইতিপূর্বে কেবি এভিয়েশনের সত্ত্বাধিকারীকে কালো তালিকাভুক্ত করেছিল দক্ষিণ কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।

এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, কোনো প্রতিষ্ঠানকে বেবিচক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়ার আগে তাদের সক্ষমতা ও পূর্ব অভিজ্ঞতা আরও ভালোভাবে যাচাই বাচাই করা জরুরি।

এদিকে সময়মত কোরিয়া যেতে না পারা ও টিকিটের টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। শারমিন নাহার মিনু নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, এয়ার প্রিমিয়ার টিকেট কেটে তিনবার তারিখ পরিবর্তন খুবই দুঃখজনক। নির্মল পোদ্দার নামের আরেক যাত্রী বলেন, নতুন রুটে এই ধরনের অনিয়ম কোনভাবেই মেনে নেয়া যায় না। টাকা ফেরত দেয়া নিয়েও প্রতিষ্ঠানটি গড়িমসি করছে।

এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককেও এর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশে এয়ার প্রিমিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সাদিকুল আমিন আনন্দ বলেন, “বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছু ফ্লাইট পুনঃনির্ধারণ করা হয়েছে। সেজন্য আমরা যাত্রীদের টাকা ফেরত দিয়েছি। যারা অন্য ফ্লাইটের টিকিট চেয়েছিলেন তাদের দেয়া হয়েছে।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD