রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন




তামিম ইকবালকে ছাড়া নিউজিল্যান্ড সফর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ২:১৫ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Tamim Iqbal Khan Cricket cricketer ক্রিকেট তামিম ইকবাল
file pic

নিউজিল্যান্ডের টেস্ট দল বাংলাদেশে এসেছে দু’দিন হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে। দ্বিপক্ষীয় এ সিরিজ শেষ করে কিউইরা দেশে ফেরার বিমান ধরবে ১০ ডিসেম্বর।

মজার ব্যাপার হলো, কেন উইলিয়ামসনদের আগেই নিউজিল্যান্ডের পথে থাকবে বাংলাদেশের ক্রিকেটারদের একাংশ। তিন ম্যাচ ওয়ানডে এবং তিন ম্যাচ টি২০ সিরিজ খেলতে ভাগে ভাগে নিউজিল্যান্ড যেতে হচ্ছে ক্রিকেটারদের। ৯ ডিসেম্বর রওনা হবে প্রথম গ্রুপ।

এজন্য টেস্ট সিরিজ শুরুর আগেই ওয়ানডে আর টি২০ দল চূড়ান্ত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। টেস্টের মতো সীমিত ওভারের ক্রিকেটেও থাকছেন না তামিম ইকবাল। দল নির্বাচনের আগে তামিমের মতামত নেওয়া হয়েছে বলে জানান একজন নির্বাচক। আঙুলের চোট দেখাতে গতকাল বিসিবিতে গেলেও সাকিব আল হাসানও থাকছেন না নিউজিল্যান্ড সফরে।

চোটের কারণে তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদকেও বিবেচনা করা হয়নি। তবে টেস্ট সিরিজ থেকে ছুটি নেওয়া লিটন কুমার দাস খেলবেন নিউজিল্যান্ডে। সীমিত ওভারের এই দল চূড়ান্ত করতেই গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নির্বাচক প্যানেলের সঙ্গে বসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD