শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন




ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ৩:৫১ pm
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেউ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর মাত্রা ছিল ৫.৬।

ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

গুগল ভূমিকম্প সিস্টেম দেখায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তবে উৎপত্তিস্থল চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এর মাত্রা ছিল ৬.০০।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD