শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন




গুগল ম্যাপের লোকেশন শেয়ার করবেন যেভাবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪ ৯:১৫ pm
Google Maps Google Map গুগল ম্যাপস Google LLC American multinational technology company search engine technology online advertising cloud computing computer software alphabet android google অ্যান্ড্রয়েড গুগল গুগল মূল সংস্থা অ্যালফাবেট ইনকরপোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সফটওয়্যার সেবাদানকারী বহুজাতিক কোম্পানি গুগল সার্চ ইঞ্জিন অনলাইন বিজ্ঞাপন সেবা ও ক্লাউড কম্পিউটিং প্রোগ্রাম alphabet
file pic

প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ম্যাপিং সেবায় সম্প্র্রতি নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এই লেটেস্ট গুগল ম্যাপের ফিচার অনেকটাই হোয়াটসঅ্যাপের মতো।হোয়াটসঅ্যাপে আপনি যেভাবে রিয়্যাল-টাইম লোকেশন শেয়ার করতে পারেন। ঠিক সেভাবেই এবার গুগল ম্যাপেও লোকেশন শেয়ার করতে পারবেন।ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এতে সুবিধা হলো গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে ব্যবহারকারীদের এবার থেকে আর অন্য অ্যাপের সাহায্য নিতে হবে না।

মূলত এতদিন গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হতো। একটা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াটসঅ্যাপে ম্যাপের লোকেশন শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে গুগল ম্যাপের নতুন ফিচারের সাহায্যে কোনো অতিরিক্ত অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি লোকেশনের লিংক শেয়ার করতে পারবেন।

যেভাবে এই ফিচার ব্যবহার করবেন

১. প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। যাতে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকে।

২. মেনু আইকনে চলে যান। সেখান থেকে যে কন্ট্যাক্টে লোকেশন শেয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।

৩. সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে, ব্যক্তির নাম ও নম্বর যেন গুগল কন্ট্যাক্টে সেভ করা থাকে।

৪. কন্ট্যাক্টটি সিলেক্ট করা হলেই শেয়ার লোকেশন অপশনটি খুঁজে পাবেন। সেখানে ট্যাপ করুন।

৫. কতক্ষণের জন্য রিয়্যাল-টাইম লোকেশনটি শেয়ার করতে চান, সেটাও দিয়ে দিন।

৬. আবার আপনি চাইলে এখান থেকে অপশনটি নিষ্ক্রিয়ও করতে পারেন। তার জন্য স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD