মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন




হজ প্যাকেজ কেন কমিয়ে নির্ধারণ করা হবে না জানতে চেয়ে রুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪ ৪:৫২ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

সরকার ঘোষিত জনস্বার্থ পরিপন্থি হজ প্যাকেজকে (হজ প্যাকেজ ২০২৩) অবৈধ ঘোষণা করা হবে না এবং প্যাকেজ কেন কমিয়ে নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. আশরাফ-উজ জামান।

তিনি বলেন, ‘হজের সময় সব বিমানকে যাত্রী পরিবহন করার সুযোগ দেওয়া প্রয়োজন বলে পর্যবেক্ষণ দেন আদালত। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফ-উজ জামান ও অ্যাডভোকেট পারভেজ হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আহসান উল্লাহ, অ্যাডভোকেট হুমায়ুন কবীর তামিম, অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও অ্যাডভোকেট মো. ওমর ফারুক। [জাগো নিউজ]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD