চোখের সমস্যায় বিশ্বকাপ থেকেই ভুগছেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট চলাকালে দুইবার চোখের ডাক্তারের কাছেও গিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি কোনও। বিপিএলের প্রস্তুতির মাঝে আবারও সমস্যায় পড়ার কারণে লন্ডনে যাচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএল শুরু হবে ১৯ জানুয়ারি। এর আগেই সাকিব ডাক্তার দেখিয়ে ফিরে আসবেন বলে জানা গেছে।
কিছুদিন আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব জানিয়েছিলেন তার চোখের সমস্যার কথা। যে কারণে ব্যাট করতে গিয়ে ভুগছিলেন তিনি।