রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন




বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ তারেক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪ ৮:৫৫ pm
Bangladesh Institute of Capital Market bicm বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট বিআইসিএম
file pic

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যা‌পিটাল মার্কেট (বিআই‌সিএম) এর নির্বাহী প্রে‌সিডেন্ট হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারেক।

১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর কাছে তিনি যোগদান পত্র জমা দেন।

অধ্যাপক ড. মোহাম্মদ তারেক অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রী এবং জাপানের সুকুবা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বিবিএ (মেধা তালিকায় ২য় স্থান) ও এমবিএ (মেধা তালিকায় ১ম স্থান) ডিগ্রী অর্জন করেন।

দুই দশকের ক্যারিয়ারে তিনি শিক্ষকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) এর পরিচালক, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর পরিচালনা পর্ষদ সদস্য, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর বোর্ড অব গভর্ন্যান্স এর সদস্য এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির পরিচালকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশি বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর ১৬টি আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং তাঁর লেখা ৬টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD