শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন




বিবাহিত পুরুষের হার সবচেয়ে বেশি রাজশাহীতে: বিবিএস জরিপ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:১২ pm
পাত্রী বোরকা হিজাব মুসলিম muslim girl girls বিয়ে-শাদী বিয়ে শাদী নিকাহ তালাক নিবন্ধন রেজিস্ট্রার কাজী লাইসেন্স মুসলিম বিবাহ মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন couple husband wife woman female partner marriage divorce widow spouse bride married relationship groom bridegroom বর মহিলা বউ স্বামী স্ত্রী স্বামী-স্ত্রী দাম্পত্য দম্পতি H-WH-W বিয়ে Rape ধর্ষণ রেপ যৌন নিগ্রহ নির্যাতন Homosexuality sexual sex সমলিঙ্গ পুরুষ নারী উভকামী রুপান্তরিত লিঙ্গ সমকামিতা kabinnama kabin nama Kazi Office তালাক নিবন্ধন বিবাহ রেজিস্টার রেজিস্ট্রেশন রেজিস্ট্রি বিবাহ সম্পাদন লিখিত চুক্তি নিকাহনামা কাজী অফিস কাবিননামা
file pic

দেশে বিবাহিত মানুষের হার বেড়েছে। দেশের প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ৬৩.৯ শতাংশ এখন বিবাহিত, আর ২৮.৭ শতাংশ মানুষ কখনও বিয়ে করেননি। এর মধ্যে বিবাহিত পুরুষের অনুপাত সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে। আর অবিবাহিত পুরুষ সবচেয়ে কম সিলেটে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্‌স ২০২২-এ এসব তথ্য উঠে এসেছে।

জরিপ অনুসারে, পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার অনুপাত সবচেয়ে কম রাজশাহী বিভাগে, ৪৩.০১ শতাংশ। আর অবিবাহিত পুরুষের হার বেশি সিলেটে। এ বিভাগের ৫৭.৪২ শতাংশ পুরুষ অবিবাহিত।

রাজশাহীর পর বিবাহিত পুরুষের হার সংখ্যা সবচেয়ে বেশি খুলনা ও রংপুরে।

বিবিএসের জরিপে আরও উঠে এসেছে, দেশের ৪৯.৯৪ শতাংশ পুরুষ এবং ৫৩.২৯ শতাংশ নারী বর্তমানে বিবাহবন্ধনে আবদ্ধ রয়েছেন। শহর ও গ্রামাঞ্চল নির্বিশেষে এ চিত্র প্রায় একইরকম।

সামগ্রিকভাবে দেখা গেছে, কখনোই বিয়ে করেননি এমন পুরুষ জনসংখ্যার অনুপাত ৪৮.৪৯ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৬.৪২ শতাংশ।

এছাড়া সামগ্রিক নমুনা জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিবাহিত পুরুষদের মধ্যে বিপত্নীক হয়েছেন ১.০৭ শতাংশ। তবে বিধবা নারীর অনুপাত অনেক বেশি। দেশে ৯.০৮ বিধবা নারীর উপস্থিতি মিলেছে জরিপে।

এছাড়া নারীরা পুরুষদের তুলনায় বেশি মাত্রায় তালাক বা বিচ্ছেদের ঝুঁকিতে রয়েছেন বলেও উঠে এসেছে জরিপে। বিবাহিত নারীদের ১.২০ শতাংশ তালাক বা বিচ্ছেদের ঝুঁকিতে রয়েছেন। আর বিবাহিত পুরুষদের মধ্যে এমন ঝুঁকির অনুপাত ০.৪৯ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD