শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন




অভিযুক্ত সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো ঢাবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ৮:১৭ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে যৌন হয়রানির অভিযোগ উঠা শিক্ষক নাদির জুনায়েদকে বাধ্যতামূলক ছুটিয়ে পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নাদির জুনায়েদ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক।

বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনসুরের কাছে রেজিস্ট্রার দপ্তর থেকে আসা চিঠিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নিমিত্তে তিন মাসের ছুটিতে থাকবেন নাদির জুনায়েদ।

চিঠিতে পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠনসহ অন্যান্য পদক্ষেপ নেয়ার কথাও জানানো হয়।

নানা অনিয়মের কারণে গত এক সপ্তাহ ধরে আলোচনায় ছিলেন নাদির জুনায়েদ। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) ১২ ব্যাচের শিক্ষার্থীরা অধ্যাপক নাদিরের বিরুদ্ধে স্নাতকোত্তরের পরীক্ষায় নম্বর কমিয়ে দিয়ে ফল খারাপ করার অভিযোগ তোলেন। তাদের দাবির সম্পূর্ণ ব্যক্তিগত ‘আক্রোশ’ থেকে তিনি ইচ্ছাকৃতভাবে পুরো ব্যাচের ফলাফল বিপর্যয় ঘটিয়ে ছিলেন। এর প্রতিবাদ চেয়ে ওই ব্যচের ২৮ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে লিখিত অভিযোগ দেন।

অস্বাভাবিক এ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হওয়ার মধ্যেই গত ১০ই ফ্রেব্রুয়ারি। নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন বিভাগের এক নারী শিক্ষার্থী।দেড় বছর ধরে এই শিক্ষকের দ্বারা যৌন হয়রানির স্বীকার হয়েছেন বলে ঐ নারী প্রক্টর বরাবর দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন।

এর পরই অভিযুক্ত এই শিক্ষকের বিচারের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ব্যাপক আন্দোলন বিক্ষোভে নামে। মানববন্ধন, মশাল মিছিল, অভিযুক্ত শিক্ষকের রুমে তালা দেয়া পর ওই বিভাগের গত রবিবার থেকে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা তার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়।

ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিভাগের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা নাদির জুনাইদের কক্ষ ও বিভাগের চারটি কক্ষ সিলগালা করে ভিসি কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তার ভিসি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। সেখানে তাদের অবস্থানের মুখেই অধ্যাপক নাদিরকে ৩ মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগটির আরও বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নারী শিক্ষার্থীরাও নিযুক্ত শিক্ষক নাদের জুনায়েদের দ্বারা বিভিন্ন সময় হয়রানি ও অপমানের শিকার হয়েছেন বলে জানান। নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তার দৃষ্টিভঙ্গি কখনোই শালীন ছিল না বলেও বিভাগটির শিক্ষার্থীরা অভিযোগ করেন।

তবে নিজের বিরুদ্ধে উঠা সব অভিযোগ গণমাধ্যমে দেয়া বক্তব্যে অস্বীকার করেছেন নাদির জুনাইদ। যৌন হয়রানির অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যমূলক’ বলেও দাবি করেছেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD