রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন




প্রথম ফ্ল্যাট কিনতে অর্থের উৎস নিয়ে প্রশ্ন না করার প্রস্তাব দিলো রিহ্যাব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:৫১ pm
আবাসন Kitchen Bath & Living Expo কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো intelligent kitchen lifestyles intelligent technology internet digital home spaces furniture smart appliances modern household kitchens appliances refrigerator connectivity Bespoke Lifestyle হেঁসেল ইনটেলিজেন্ট আসবাবপত্র গৃহস্থালি বাসা-বাড়ি অ্যাপ্লায়েন্স স্মার্ট রেফ্রিজারেটর আধুনিক প্রযুক্তি রান্নাঘর গৃহসজ্জা Dhaka's Residential Real Estate Thrives Real Estate and Housing Association of Bangladesh REHAB রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন এসোসিয়েশন অব অফ বাংলাদেশ রিহ্যাব rehab আবাসন ফ্ল্যাট Canada Toronto Dutta Bari Home ঘর কানাডা আবাসন রিয়েল স্টেট অ্যাসেসিয়েশন মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন বাড়ি
file pic

আবাসন খাতের গতি বৃদ্ধিতে নতুন প্রস্তাব দিয়েছে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দেওয়া বাজেট প্রস্তাবে তারা বলেছে, প্রথম ফ্ল্যাট কেনার সময় অর্থের উৎস সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। সেই সঙ্গে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা ১৯ বিবিবিবিবি-এর পুনঃপ্রবর্তন চেয়েছে সংস্থাটি।

রোববার এনবিআরের সঙ্গে বাজেট আলোচনায় এই প্রস্তাব দিয়েছে রিহ্যাব। রিহ্যাবের প্রশাসক জান্নাতুল ফেরদৌস এনবিআরের কাছে প্রস্তাবমালা পেশ করেন।

এ প্রস্তাবের যৌক্তিকতা সম্পর্কে রিহ্যাব বলেছে, কোনো কর্তৃপক্ষ কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করবে না—এই সুবিধাসহ আয়কর অধ্যাদেশ ১৯ বিবিবিবিবি অবিলম্বে পুনঃপ্রবর্তন করা না হলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ার ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

রিহ্যাব মনে করছে, বর্তমানে বিভিন্ন দেশে ‘সেকেন্ড হোম’ গ্রহণের সুযোগ থাকায় দেশের প্রচুর অর্থ বিদেশে চলে যাচ্ছে, এসব দেশে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ক্রয়ের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয় না। অপ্রদর্শিত অর্থ দেশে বিনিয়োগের সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে এই বিনিয়োগকারীরা করজালের আওতায় চলে আসবেন, এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।

প্রস্তাবে রিহ্যাব বলেছে, ২০২০-২১ অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার ফলে সরকার ২ হাজার ৬৫ কোটি টাকা রাজস্ব পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে এই খাতে রাজস্ব আদায় অনেকটা কমে যায়।

এ ছাড়া ফ্ল্যাট ও প্লট নিবন্ধন মাশুল ও কর হ্রাসের প্রস্তাব দিয়েছে রিহ্যাব। বর্তমানে ফ্ল্যাট ও প্লটের মোট নিবন্ধন ব্যয় ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত উঠে যায়; রিহ্যাব এটা ৭ শতাংশের মধ্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

নিবন্ধন ব্যয় কমানোর যৌক্তিকতা হিসেবে রিহ্যাব বলেছে, বর্তমানে নিবন্ধন ব্যয় বেশি হওয়ায় ফ্ল্যাট বা প্লট ক্রেতারা নিবন্ধনে আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে সরকার এই খাত থেকে যথাযথ রাজস্ব পাচ্ছে না। সার্কভুক্ত দেশগুলোর তুলনায় বাংলাদেশের নিবন্ধন ব্যয় অনেক বেশি; সার্কভুক্ত অন্যান্য দেশে নিবন্ধন ব্যয় ৪ থেকে ৭ শতাংশের বেশি নয়।

এ ছাড়া আবাসন শিল্পে প্রণোদনা দিতে নির্দিষ্ট সময়ের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) হ্রাসের প্রস্তাব দিয়েছে রিহ্যাব। বর্তমানে যেখানে এই হার ২ থেকে ৪ দশমিক ৫, রিহ্যাব তা কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD