রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন




নাভালনির মৃত্যুর জন্য দায়ী পুতিন: বাইডেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩৯ am
ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa American politician president Joseph Robinette Biden United States Joe Biden জোসেফ রবিনেট বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জো বাইডেন
file pic

রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, নাভালনির মৃত্যুর খবর তাকে বিস্মিত করেনি, তবে এতে তিনি ক্ষুব্ধ।

রাশিয়ার কারাগারে নাভালনি মারা গেছেন বলে শুক্রবার রুশ কর্তৃপক্ষ ঘোষণা করার পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমরা ঠিক কী ঘটেছে তা জানি না। তবে এতে কোনো সন্দেহ নেই যে, নাভালনির মৃত্যু পুতিন ও তার গুণ্ডারা যা করেছিল তারই ফল ছিল।’

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী নাভালনি গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল তাকে। শুক্রবার তার মৃত্যু হয়। রাশিয়ার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, ‘হাঁটাহাঁটি করার পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স এসেছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

বাইডেন বলেন, ‘রুশ কর্মকর্তরা তাদের নিজস্ব গল্প বলবে। কিন্তু এ ব্যাপারে ভুল করার কোনো অবকাশ নেই নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী।’

পুতিনের সরকারের দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে সাহসীভাবে দাঁড়ানোর জন্য প্রয়াত নাভালনির প্রতি শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন জানান, তিনি রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য অতিরিক্ত পদক্ষেপের ‘বিবেচনা’ করছেন।

মার্কিন কর্মকর্তারা নাভালনির মৃত্যুর বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকদের মতে, নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD