সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন




ফিলিস্তিনিদের তারাবিতেও বাধা ইসরাইলের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ১১:৪২ am
Al-Aqsa Mosque হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় আল-আকসা
file pic

রমজানেও ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল রমজানেও আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল।

রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে ফিলিস্তিনিরা রোজা পালন করছেন।

কিন্তু রোববার সন্ধ্যায় তারাবি নামাজের জন্য হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসায় প্রবেশের চেষ্টা করলে তাদের বাঁধা দেওয়া হয়। খবর ওয়াফা নিউজ এজেন্সির।

বিশ্বজুড়ে মুসল্লিরা তারাবি নামাজ আদায়ের মাধ্যমেই রোজার প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ের অধিকারও কেড়ে নিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি পুরুষ এবং ফিলিস্তিনি তরুণীদের আল-আকসায় প্রবেশে বাঁধা দিয়েছে। সেখানে ৪০ বছরের বেশি বয়সী লোকজনকেই শুধু নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরেই মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসরাইলি বাহিনী।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনী অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তুলকারেম, বালাতা ক্যাম্প, নাবলুসের পূর্বাঞ্চলে অভিযান চালানো হয়েছে।

সারাবিশ্বেই মুসল্লিদের কাছে রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। আল্লাহর সন্তুষ্টির আশায় এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে সিয়াম সাধনা করেন।
কিন্তু এমন একটি মাসকে সামনে রেখেও ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD