সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন




নিশাঙ্কাকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু তাসকিনের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ১০:৫৮ am
Taskin Ahmed Tazim cricketer ক্রিকেট টুয়েন্টি২০ ওডিআই ম্যাচ বোলার তাসকিন আহমেদ তাজীম ক্রিকেটার ব্যাটসম্যান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb
file pic

ওভার দ্য উইকেট থেকে বেরিয়ে যাওয়া বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাতুম নিশাঙ্কাকে ঝামেলায় ফেলেছেন শরীফুল ইসলাম। বল ভেতরের দিকেও নিয়েছেন, নিশাঙ্কা তাতেও স্বচ্ছন্দ ছিলেন না। পঞ্চম বলে গিয়ে নিতে পারেন সিঙ্গেল। শরীফুলের প্রথম ওভারে আসে ওই ১ রানই।

আরেক প্রান্ত থেকে শুরু করেছেন তাসকিন, তার বল গ্লাভসে নিতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছেন মুশফিক। ফিজিও বায়েজিদুল ইসলামের শরণাপন্ন হতে হয়েছে তাকে। ম্যাজিক স্প্রের পর টেপ পেঁচাতে হয়েছে। মুশফিক কিপিং শুরু করেছেন আবার।

সে বিরতির পরই এলবিডব্লু নিশাঙ্কা। একটু ফুললেংথের বল, ডিফেন্ড করতে গিয়ে মিস করে গেছেন তিনি। আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি।

তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, বল মিস করে যেত লেগ স্টাম্প। মানে রিভিউ নিলে বেঁচে যেতেন নিশাঙ্কা!

শ্রীলংকার একাদশ: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD