শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন




ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না তাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১২:০৩ pm
accidents death highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা পিটিয়ে হত্যা-Jamalpur মরদেহ
file pic

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। সেই সঙ্গে নিহত হয়েছেন তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশার চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে নাহিদ (১৮), একই উপজেলার মাদরাসাপাড়ার হাফেজ জনু ইসলাম জয় (১৪) এবং অটোচালক রবিউল ইসলাম (৩২)। নাহিদ ও জনু ইসলাম ঈদের বাজার শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা নাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্য চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান জনু ইসলাম এবং অটোরিকশাচালক রবিউল ইসলাম। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউনিয়া সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বুধবার রাতে সড়কের অসম্পূর্ণ কাজের কারণে সৃষ্ট গর্তে নাবিল পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুর্ঘটনা ঘটে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির জানান, বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মোট তিনজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD