শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন




ইসরায়েলি হামলায় হামাস প্রধানের ৩ সন্তান নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ ১১:৪৫ pm
Ismail Haniyeh Ismail Abdel Salam Ahmed Haniyeh ইসমাঈল আবদুস সালাম আহমেদ হানিয়া إسماعيل عبد السلام أحمد هنية‎‎, Ismaʻīl Haniyya ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়াহ ইসমাইল হানিয়া হামাস প্রধান ইসমাইল হানিয়াহ
file pic

ইসরায়েলি বোমা হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়াহর তিন সন্তান নিহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) এই নিহতের কথা জানিয়েছে হামাস-সংশ্লিষ্ট বার্তা সংস্থা শেহাব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শেহাব জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহের তিন ছেলে এবং তার তিন নাতি নিহত হয়েছেন।

আল জাজিরার এক সাক্ষাত্কারে হানিয়াহ তার নিহত সন্তান হাজেম, আমির ও মোহাম্মদ-এর নাম উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নাতি-নাতনিও নিহত হয়েছেন। ইমরায়েলি আগ্রাসনে তার আরও বেশ কয়েকজন আত্মীয় স্বজন নিহত হয়েছেন।

হামাস নেতা বলেন, শহীদদের রক্ত এবং আহতদের বেদনার মাধ্যমে আমরা ভবিষ্যতের পথ তৈরি করি। আমাদের জাতির জন্য স্বাধীনতা অর্জনের চেষ্টা করি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD