সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন




বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন শেষ করতে হবে ২৭ এপ্রিলের মধ্যে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ৮:১৫ pm
Mount Arafat Mina Muzdalifah City of the Tents City of the Tent Mina মিনা মুজদালিফা মিনা-মুজদালিফা আরাফাত মিনা হজ মিনা তাবুর শহর সৌদি আরব মক্কা শহরের यही मैदान है मिना का जहाँ कुरबानी होती है ज़रूर देखें hajj Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
file pic

আগামী ২৭ এপ্রিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম শেষ করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি পত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, চলতি হজ মৌসুমে হজযাত্রী গুরুতর অসুস্থতা, মৃত্যু অথবা অন্য কোনো কারণে হজ গমনে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে। এরূপ প্রতিস্থাপন সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।

তবে হজযাত্রীকে অবহিত না করে অথবা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD