শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন




কাপ্তাই হ্রদে নাব্যতা সংকট

রাঙ্গামাটিতে ৬ উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ৯:১৩ pm
Bay Terminal Lighterage ships লাইটারেজ জাহাজ পাটুরিয়া লঞ্চঘাট লঞ্চ Bangladesh Inland Water Transport Corporation BIWTC বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি BIWTC BIWTC Ferry transport ship watercraft amphibious vehicle passengers cargo water bus water taxi Ferry Ghat ফেরি ফেরী ঘাট সার্ভিস গাড়ি বিআইডব্লিউটিসি খেয়া নৌরুট লঞ্চ চলাচল ফেরি Launch Day Trip launch Ship Launch লঞ্চ মোটরনৌযান যানবাহন বাহন ভাসমান নৌযান Launch Day Trip লাইটারেজ
file pic

কাপ্তাই হ্রদের নৌ-পথে নাব্য সংকটের কারণে রাঙ্গামাটির ছয় উপজেলার সঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৭ এপ্রিল) থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোন চেয়ারম্যান মো. মঈনুদ্দিন সেলিম।

লঞ্চ চলাচল বন্ধের ফলে জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলার সঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়েছে। তবে এসময়ে ইঞ্জিনচালিত বোট ও স্পিডবোট যোগে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে লঞ্চ চলাচল বন্ধের কারণে বাড়তি ভাড়া আর ছোট নৌযানে পরিবহনের ফলে দুর্ভোগে পড়বেন স্থানীয়রা। ছয় উপজেলার সঙ্গে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার আগে থেকেই জেলার বাঘাইছড়ির সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে মো. মঈনুদ্দিন সেলিম বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের নৌ-পথে নাব্য সংকটে লঞ্চ চলাচল বিঘ্নিত হয়। হ্রদের নৌপথে পলি ভরাটের কারণে যাত্রীবাহী লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছে। সুবলং এলাকায় লঞ্চ আটকে যাচ্ছে। শনিবার থেকে উপজেলাসমূহের সঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে হ্রদে ড্রেজিংয়ের জন্য দাবি জানিয়ে আসলেও কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।

এদিকে, কাপ্তাই হ্রদের নৌপথে খননের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে নৌ-পথে চলাচলকারী যাত্রী ও লঞ্চ মালিক নেতারা। তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

কাপ্তাই হ্রদের নৌ-পথে খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, কাপ্তাই হ্রদের কাচালং ও রাইংক্ষ্যং চ্যানেলে খননের জন্য আমাদের একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্প পাস হলে নৌপথে খনন শুরু করা যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD