শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন




নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ৪:৩৯ pm
accidents death highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা পিটিয়ে হত্যা-Jamalpur মরদেহ
file pic

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ ব্লকে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা জেলার বাবুল (৩৫) ও সিলেটের আবু সালেহ মো. ইউসুফ (৫৩)। এদের মধ্যে বাবুল কয়েক মাস আগে পরিবার নিয়ে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে আর ফেরত আসেননি। আর ইউসুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন। কয়েক মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবারে বাফেলোতে আসেন। ইউসুফের সঙ্গে নির্মাণ কাজের সহযোগী হিসেবে কাজ করতেন বাবুল।

প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফের উপস্থিতিতে তার বাফেলোর বাড়িতে কাজ করছিলেন বাবুল। এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক তাদের কাছ থেকে কিছু অর্থ দাবি করেন। উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে যুবকটি তাদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD