শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন




ইসরাইলি হামলায় আরও ২২ ফিলিস্তিনি নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ১১:৫০ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা গাজা ফিলিস্তিনি- ইসরাইলি file pic
file pic

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড রাফা ও গাজা সিটিতে ইসরাইলি বোমা হামলায় শিশু ও নারীসহ আরও ২২ জন নিহত হয়েছেন।

রোববার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

এর মধ্যে রাফাহ শহরের জনিনাপাড়ায় আল-খতিব পরিবারের বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন। রাফাহ শহরের শাবোরা ক্যাম্পে আল-খাজাত পরিবারের বাড়িতে হামলায় ছয়জন নিহত হয়েছেন।

এছাড়া রাফাহ শহরে আবু তাহা পরিবারের বাড়িতে হামলায় পাঁচজন, গাজা শহরের তারতৌরি পরিবারের বাড়িতে হামলায় পাঁচজন এবং গাজা শহরের সাবরা পাড়ায় হিজাজি পরিবারের বাড়িতে হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও নারীও আছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হন। এরপরই গাজায় ব্যাপক বিমান হামলা ও পরবর্তীতে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল।

ইসরাইলের হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD