বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন




তুফান সিনেমার টিজার প্রকাশ, তাণ্ডব চালালেন শাকিব (ভিডিও)

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ৯:০৪ pm
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

ভয়ঙ্কর তুফানের পূর্বাভাস জানিয়ে মঙ্গলবার দুপুর থেকেই রায়হান রাফী দর্শকদের সতর্ক করে যাচ্ছিলেন! অবশেষে এদিন বিকেলে আছড়ে পড়লো সেই তুফান! প্রায় দেড় মিনিটের ‘তুফান’ তাণ্ডবে রীতিমত তছনছ সামাজিক যোগাযোগ মাধ্যম।

সিনেমাটি নিয়ে এমনিতেই প্রতীক্ষায় দেশের দর্শক! এরমধ্যে টিজার প্রকাশ করে যেন সেই আগ্রহ বাড়িয়ে দেয়া হলো কয়েক গুণ! চরকি, এসভিএফ, আলফা আইয়ের প্রযোজনায় নির্মিতব্য সিনেমার মধ্য দিয়ে এক দুর্ধর্ষ শাকিব খানকে আবিষ্কার করতে যাচ্ছে দর্শক। অন্তত টিজারটি তাই বলে!

টিজারে শাকিবকে সম্বোধন করা হয়েছে ‘মেগাস্টার’ হিসেবে। যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি রূপদান করতে চলেছেন এই নায়ক! প্রযোজনা সংস্থাসহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলে ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার শেয়ার করার সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে টর্নেডো বয়ে যাচ্ছে! তুমুল প্রশংসা করছেন সকলে!

এক অঙ্গীকারনামা পড়তে পড়তে শুরু হয় টিজার। যেখানে তুফান ওরফে শাকিবের কণ্ঠে শোনা যায়, “পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিবো। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না।”

আর এর ব্যাত্যয় ঘটিলে কী হতে পারে, সেই ভয়ঙ্কর পরিস্থিতিই ফুটে উঠেছে টিজারে! এমন তাণ্ডবের মাঝেও ঠাণ্ডা মাথায় দেখা গেছে একজনকে! যিনি তুফানের এসব তাণ্ডবে মোটেও ভীত নন। উল্টো তার মুখে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ,‘তুফান, খুব ভয় পাইছি রে…’! এ সংলাপের শেষেই আরও একবার বিধ্বংসী রূপে শাকিব উপস্থিত হন। বুঝতে বাকি নেই, সিনেমায় শেয়ানে শেয়ানে টক্কর হবে!

যৌথপ্রযোজনায় নির্মিতব্য ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD