শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন




গাজা যুদ্ধে ১৫০০ ইসরাইলি সেনা নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ৬:২৭ pm
ট্যাংক ইসরাইল গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas
file pic

গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ১৫০০ দখলদার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ।

তবে সাম্প্রতিক মাসগুলোতে লেবানন-ইসরাইল সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেননি হিজবুল্লাহ মহাসচিব।

সোমবার হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এ তথ্য প্রকাশ করেন হাসান নাসরুল্লাহ। ২০১৬ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের হামলায় নিহত হন মোস্তফা বদরুদ্দীন।

হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, গাজা উপত্যকায় ৩৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও ইসরাইল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

গাজার প্রতিরোধকামী যোদ্ধা এবং হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় হতাহত ইসরাইলি সেনাদের কথা গোপন রাখে ইসরাইলি সরকার। পার্সটুডে




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD