শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন




বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে নিহত ২

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মে, ২০২৪ ৯:৩৪ am
TRAFFIC ট্রাফিক accidents highway hig hway road crash uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident
file pic

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোরে মহাসড়কের পুংলী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক ও হেলপার। তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে লরি ও কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পুংলী ব্রিজের কাছে পৌঁছলে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানচালক ও হেলপার মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD