মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন




ভয়েস মেসেজ রেকর্ডিংয়ে হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ১০:২৩ am
Audio অডিও whatsapp হোয়াটসঅ্যাপ WhatsApp হোয়াটসঅ্যাপ Telegram app Messenger globally accessible freemium cross-platform encrypted cloud-based centralized instant messaging service application provides optional end-to-end encrypted chats chat video calling VoIP file sharing several other features টেলিগ্রাম অ্যাপ ক্লাউড-ভিত্তিক যুগপৎ ম্যাসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা অ্যান্ড্রয়েড গ্নু/লিনাক্স আইওএস ম্যাকওএস উইন্ডোজ টেলিগ্রামের ক্লায়েন্ট অ্যাপলিকেশন বার্তা, ছবি ভিডিও স্টিকার অডিও নথি পাঠানো টেলিগ্রাম
file pic

স্ট্যাটাসে ভয়েস মেসেজ রেকর্ডিংয়ে ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। ফলে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মের স্ট্যাটাসে দীর্ঘ ভয়েস মেসেজ রেকর্ডের সুবিধা পাওয়া যাবে। খবর গিজচায়না।

ভয়েস স্ট্যাটাস সুবিধাটি চালুর পর ব্যবহারকারীরা শুধু ৩০ সেকেন্ডের ভয়েস নোট স্ট্যাটাসে শেয়ার করতে পারতেন। তবে নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাসে ১ মিনিট পর্যন্ত ভয়েস নোট রেকর্ড করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ট্র্যাক করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য এসেছে। এক মিনিট পর্যন্ত দীর্ঘ ভয়েস নোটের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করবে বলে অভিমত সংশ্লিষ্টদের। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চিন্তাভাবনা আরো ভালোভাবে শেয়ার করতে পারবেন।

নতুন দীর্ঘ ভয়েস মেসেজের সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে ধারাবাহিকভাবে অ্যাপটি আপডেট রিলিজ করা হবে। আপাতত শুধু বেটা আপডেটে এ দীর্ঘ মেসেজ রেকর্ড করার সুবিধাটি পাওয়া যাচ্ছে।

ডব্লিউএবেটাইনফোর প্রতিবেদন অনুসারে, আরো একাধিক ফিচার আনার জন্য কাজ করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। যার একটিতে অ্যাপের মধ্যে প্রম্পট ব্যবহার করে এআই জেনারেটেড প্রোফাইল পিকচার সেট করতে পারবেন ব্যবহারকারীরা। অন্যদিকে ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডস ফিচারের মতো কেবল একটি নির্বাচিত কমিউনিটির সঙ্গে স্ট্যাটাস শেয়ার করার সুবিধাও আনছে হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ কবে নাগাদ এ সুবিধাগুলো চালু করবে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

ভয়েস স্ট্যাটাস রেকর্ড করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট ট্যাবে ট্যাপ করতে হবে। এরপর নিচে থাকা পেনসিল আইকনে ক্লিক করে মাইক্রোফোন অপশন চেপে ধরে ভয়েস মেসেজ রেকর্ড করতে হবে। এরপর সেন্ড আইকনে ট্যাপ করলে রেকর্ড করা ভয়েস মেসেজ স্ট্যাটাস হিসেবে আপলোড হয়ে যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD