সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন




আমেরিকার মেজর লিগে খেলবেন প্যাট কামিন্স-সাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১১:১৬ am
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB Shakib সাকিব bcb
file pic

আইপিএলে সাফল্য অর্জনের পর এবার টি-টোয়েন্টি লিগ নিয়ে আগ্রহী প্রকাশ করেছেন প্যাট কামিন্স। প্রথমবার সানরাইজার্সের নেতৃত্ব দিয়েই দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ট্রফি ছোঁয়া হয়নি। ট্রফি যায় কেকেআরের ঘরে।

আনন্দবাজার প্রতিবেদন থেকে জানা যায়, আইপিএলে খেলে টি-টোয়েন্টির স্বাদ পেয়েছেন কামিন্স। তাই এবার খেলবেন আমেরিকার মেজর লিগ ক্রিকেটে। প্যাট কামিন্স খেলবেন সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের হয়ে। অস্ট্রেলিয়ার পেসার মেজর লিগ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ায় এই লিগের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কামিন্স নেমে পড়বেন মেজর লিগে।

এর আগে প্যাট কামিন্স তার নেতৃত্বেই ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ জেতেন। এরপর আইপিএলে সানরাইজার্সের নেতৃত্ব কাঁধে তোলে ফাইনাল পর্যন্ত নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন তিনি। ট্রফি ছোঁয়া হয়নি। ফাইনাল জেতে কলকাতা নাইট রাইডার্স।

ইতোমধ্যে সাকিব আল হাসানও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলতে রাজি হয়েছেন। বিশ্বকাপ শেষে খেলতে পারেন তিনি। মেজর লিগে নাইট রাইডার্সের হয়ে আরও খেলবেন ডেভিড মিলার, জস লিটলের মতো ক্রিকেটাররা। নিউইয়র্কের হয়ে খেলবেন রোমারিয়ো শেফার্ড, এনরিখ নোখিয়ে। সিয়াটলের হয়ে খেলবেন ওবেড ম্যাকয়, নান্দ্রে বার্গার, নাথান ইলিসকে। টেক্সাস দলের হয়ে খেলবেন ড্যারিল মিচেল, এইডেন মার্করাম, অ্যারন হার্ডি, নবীন উল হক। ওয়াশিংটন দলের হয়ে খেলবেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, রাঁচিন রবীন্দ্র। সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসে কামিন্স ছাড়াও খেলতে দেখা যাবে জস ইংলিস, রাদারফোর্ড এবং অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জেক ফ্রেজ়ার-ম্যাকগার্ক।

আমেরিকার মেজর টি-টোয়েন্টি ক্রিকেট লিগের দলগুলো হচ্ছে— লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, এমআই নিউইয়র্ক, সিয়াটল অর্কাস, টেক্সাস সুপার কিংস, ওয়াশিংটন ফ্রিডম এবং কামিন্সের ইউনিকর্নস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD