রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন




কাঁচা বা রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা নিষেধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ১০:৩৬ pm
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা নিষেধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা জানান।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। অন্য যেসব বিধিনিষেধ আগে রয়েছে, সেসবও বহাল থাকবে। এ ছাড়া ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

নিয়ম অনুযায়ী মেট্রোরেলের ভেতরে কোনও ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করলে তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ।

ভাড়া বৃদ্ধি নিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া বাড়বে। এটা ৩০ জুনের আগে বলা যাচ্ছে না। এখন একটি মেট্রো ট্রেনে গড়ে ১৬০০ থেকে ১৭০০ যাত্রী যাতায়াত করে। আর ধারণক্ষমতা ২২০০। এখন দিনে গড়ে ৩ লাখ ২৫ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করে।

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD