শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন




বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ১০:০২ am
holidays holiday ট্রাক-কাভার্ড ভ্যান ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মহাসড়ক মহা সড়ক Taxi pickup microbus truck ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল highway hig hway বিমানবন্দর সড়ক যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট বঙ্গবন্ধু সেতু
file pic

আর মাত্র তিনদিন পর আগামী সোমবার ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। এতে সেতুর পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এদিকে অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জান গেছে, ঈদের আগে মহাসড়কে গাড়ির বাড়তি চাপ, সড়ক দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়াসহ চার লেনের কাজ চলমান থাকায় এ মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে এই মহাসড়কে। তাছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যায়। এ সময় ওই এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

এদিকে গত মঙ্গলবার গভীর রাত থেকে বঙ্গবন্ধু পূর্ব পার থেকে যানজট শুরু হয়। ধীরে ধীরে যানজট গিয়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়কে। তবে ঢাকাগামী পরিবহনগুলো সেতু পার হয়ে ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কমতে থাকে যানজট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD