রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন




ঢাকা-টাঙ্গাইলে যান চলাচল স্বাভাবিক, সাভার-আশুলিয়ায় কমেছে চাপ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জুন, ২০২৪ ৩:২৮ pm
মহাসড়ক মহা সড়ক Taxi pickup microbus truck accidents ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল highway hig hway বিমানবন্দর সড়ক যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মোটরসাইকেল press motorbike bike motorcycles motorcycle Bike bike-show motorbike motorcycle motorcycles two-wheelers two wheeler বাইক শো মোটরবাইক মোটরসাইকেল রানার UM Brands bike রানার মহাসড়কে মোটরসাইকেল
file pic

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে প্রায় ১০ ঘণ্টা পর যানজট ও প‌রিবহন চলাচলে ধীরগ‌তির অবসান হ‌য়ে‌ছে। এর আগে রাত ১২টার পর থে‌কে বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনা, টোল আদায় বন্ধ, চালক‌দের বেপ‌রোয়াভা‌বে গা‌ড়ি চালা‌নোর কার‌ণে মহাসড়‌কের যানজট ও ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়।

শ‌নিবার (১৫) সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা হ‌তে সেতু টোলপ্লাজা পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে কোথাও যানজট আবার কোথাও ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়। এরপর বেলা সা‌ড়ে ১১টার পর মহাসড়ক স্বাভাবিক হয়। এখনও বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা হ‌তে সেতুর টোল প্লাজা পর্যন্ত প‌রিব‌হনের ধীরগ‌তি র‌য়ে‌ছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স‌রেজ‌মি‌নে মহাসড়‌কের এলেঙ্গা, ভুঞাপুর লিঙ্ক রোড, রাবনা বাইপাস এলাকায় গি‌য়ে দেখা গে‌ছে, স্বাভাবিক দি‌নের মতোই প‌রিবহনগু‌লো কোন বাধা ছাড়াই চলাচল কর‌ছে‌। ত‌বে বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়‌কের ক‌য়েক‌টি স্থা‌নে প‌রিবহ‌নের ধীরগ‌তি র‌য়ে‌ছে। এর আগে উত্তরবঙ্গ থে‌কে মহাসড়‌কে যানজট এড়া‌তে ঢাকাগামী প‌রিবহনগু‌লো‌ ওই আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে ঘু‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। ঈদযাত্রায় প‌রিবহ‌নের সংখ্যা বাড়ায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায়ও বে‌ড়ে‌ছে। এতে টোল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়েছে।

মহাসড়কের যানজট ও ধীরগ‌তির বিষ‌য়ে মহাসড়‌কে দা‌য়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যরা বলেন, রাতে ও ভো‌রে সেতুর ওপর দুর্ঘটনা ঘ‌টে‌ছিল। এতে এই ঘটনাগু‌লো‌তে হতাহত না হ‌লেও সেতুর ওপর চাপ কমা‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে চালকদের ওভার‌টেক প্রতি‌যো‌গিতার কার‌ণেও যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল। যেটা বেলা ১১টার পর্যন্ত ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর রাতে যানবাহন বিকল ও টোল প্লাজা কয়েকবার বন্ধ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার-আশুলিয়া সড়কে কমেছে যানবাহনের চাপ

ঈদযাত্রায় সাভার-আশুলিয়ায় সড়কে ভোগান্তির পর ফিরেছে স্বস্তি। রাতে র্দীঘ সময় যানজটের পর সকালে যানবাহনের চাপ কমায় নির্বিঘ্নে গন্তব্যে ফিরছে ঘরমুখো মানুষ।

শনিবার (১৫ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, উলাইল, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, নয়ারহাট ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, শ্রীপুর, জিরানী, কবিরপুর এবং ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক, জামগড়া, জিরাবো ও আশুলিয়া বাজার ঘুরে সড়কে স্বস্তির চিত্র দেখা যায়।

ওয়েলকাম বাসের যাত্রী আব্দুল্লাহ বলেন, আমি গুলিস্থান থেকে সকাল সাড়ে ৭টায় রওনা হয়েছি। তবে সড়কে কোথাও র্দীঘ সময় যানজটে বসে থাকতে হয়নি। ভোগান্তি ছাড়াই নবীনগর পর্যন্ত এসেছি বলে জানান তিনি।

অন্যদিকে নাবিল বাসর যাত্রী পপি আক্তার ঢাকা পোস্টকে বলেন, গাবতলী থেকে বাইপাইল পর্যন্ত এসেছি। যাত্রী উঠানো ছাড়া কোথাও বসে থাকতে হয়নি।

অপরদিকে ঠিকানা বাসের চালক আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে অনেক যানজট ছিল। আমি যাত্রী নিয়ে চন্দ্রা পৌঁছাতে প্রায় ৪ ঘণ্টার বেশি সময় লেগেছিল। তবে সকালে কোথাও যানজটে পড়তে হয়নি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আয়ুব আলী ঢাকা পোস্টকে বলেন, রাতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছিল। তবে ভোর থেকে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট নেই। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশ যানজট নিরসনে তৎপর রয়েছে বলেও জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD