বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন




ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ জুন, ২০২৪ ৭:৩৬ pm
Eid jamaat held Jatiya Eidgah maidan National Eidgah জাতীয় ঈদগাহ মাঠ ময়দান eid jamat eid-jamat ঈদ জামাত ইস্তিসকার নামাজ ইতিকাফ রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ Baitul Mokarram bicycle salat বাইসাইকেল নামাজ সালাত salat বাইসাইকেল নামাজ সালাত rain Weather আবহাওয়া Rain বৃষ্টি Rain বৃষ্টি Sixty Dome Mosque ষাটগম্বুজ মসজিদ
file pic

রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত আগামীকাল সোমবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এ বিষয়ে ডিএসসিসির মুখপাত্র আবু নাসের বলেন, ‘জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।’

অতিবৃষ্টিতেও যাতে নগরবাসী স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন। রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।

ঈদের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহ মাঠে জায়নামাজ-ছাতা ছাড়া অন্য ব্যাগ জাতীয় কিছু আনা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। জাতীয় ঈদগাহ ময়দানের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতকে কেন্দ্র করে জঙ্গি বা নতুন কোনো হুমকি নেই। তবে শোলাকিয়া ঈদগাহে অতীতের দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD