রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন




বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান

আপাতত ৬ জনের মৃত্যুর ঘটনা তদন্ত হবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ৫:০০ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

আপাতত ৬ জনের মৃত্যুর ঘটনা তদন্ত হবে বলে জানিয়েছেন বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। বুধবার (২৪ জুলাই) তিনি জানান, বিচারবিভাগীয় তদন্ত কমিশন বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানতে চাইবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত মঙ্গলবার (১৬ জুলাই) ছয়জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং সাম্প্রতিক ঘটনা তদন্তে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্ব বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। পরে রোববার (২১ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে কর্মপন্থা নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিশনের প্রধান হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার বিভাগ) মো. মাহমুদুল হোসাইন খান উপস্থিত ছিলেন।

রোববার কোটা বাতিলের রায় প্রদানকালে প্রধান বিচারপতি বলেন, এই আদালত অবগত আছেন যে, সরকার ইতোমধ্যে একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। এই আদালত আশা করেন, কমিশন প্রত্যেক ছাত্রের মৃত্যুর কারণ উদ্ঘাটন করে দায়ীদের চিহ্নিত করবে এবং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

প্রসঙ্গত, ১৮ জুলাই কমিশন গঠন করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সরকারের তথ্যবিরণীতে বলা হয়, ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এ কমিশন গঠন করা হয়। ১৯ জুলাই কমিশনের প্রধান হিসেবে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান দায়িত্বভার গ্রহণ করেন। এখন কমিশন দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সবার বক্তব্য শুনে তদন্ত শেষ করবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD