রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন




ড. ইউনূসের আবেদন খারিজ করলেন হাইকোর্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ৫:০১ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা
file pic

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টে। মামলা একবছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (২৪ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আজকের এই আদেশের ফলে ড. ইউনূসসহ ৭ জনের বিরুদ্ধে এই মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

প্রসঙ্গত, গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার আদালত। এ বিষয়ে ২১ জুলাই আদেশ দেয়ার কথা ছিল হাইকোর্টের। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সব কিছু বন্ধ হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে এ আদেশ আসল আজ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD