রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন




রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ৪:৩৮ pm
পরিবহন TRANSPORT STRIKE bus halt বাস ধর্মঘট
file pic

রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে ছেড়ে গেছে যাত্রীবাহী পরিবহনগুলো। তবে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম। বুধবার সকালে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চল অভিমুখে বাসগুলো ছেড়ে যাচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, কারফিউ শিথিল হওয়ায় সকাল নয়টা থেকে বাস ছাড়া শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ২০০ জনের মতো নিহত ও অসংখ্য আহতের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনী। বেসামরিক প্রশাসনকে এখনো সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। প্রথম দিন দুই ঘণ্টা শিথিল করা হয় কারফিউ। পরদিন তিন ঘণ্টা শিথিল ছিল। তবে জেলাভেদে এই বিরতি কমবেশি হয়েছে।

সরকারি-বেসরকারি অফিস আজ থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও খুলেছে। সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট। দূরপাল্লার বাস চলাচলও শুরু হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD