রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন




সারা দেশে ট্রেন চলাচল নিয়ে যা জানালো রেলওয়ের ডিজি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৫:৩৯ pm
রেললাইন রেল লাইন train Rail Railway Bangabandhu Jamuna Setu Bridge বঙ্গবন্ধু রেলওয়ে সেতু যমুনা রেল ট্রেন
file pic

রেলওয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মধ্যদিয়ে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সারা দেশে ট্রেন চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে গণমাধ্যমে এমনটা জানিয়েছেন তিনি।

রেলের ডিজি বলেন, দেশে চলমান পরিস্থিতি বিবেচনায় কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে সেই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। তবে ট্রেন চলাচল কোনো বিষয় নয়, মূল বিষয় নিরাপত্তা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার পর ট্রেন কবে থেকে চলবে সেই সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে বুধবার (২৫ জুলাই) রেল সচিব ড. হুমায়ুন কবীর সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে কারফিউ শিথিল থাকাবস্থায় যাত্রীবাহী কিছু ট্রেন চালানো হবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ আরও কিছু রুটে কমিউটার ও লোকাল ট্রেন চলবে। এ ছাড়া ইন্টারনেট সেবা পুরোপুরি সচল হলে চলবে আন্তঃনগর ট্রেন।

তবে সীমিত পরিসরে আজ থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD