সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন




কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৯:১৯ pm
South Asian Football Federation Championship SAFF Championship football national team teams tournament সাফ চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা সাফ জাতীয় ফুটবল দল প্রতিযোগিতা saff football সাফ চ্যাম্পিয়নশিপ FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামball Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে football boy ছেলে বাংলাদেশ-ফুটবল বাংলাদেশ ফুটবল
file pic

“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস” এই স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ফুটবল টূর্নামেন্ট।

শনিবার (২৭ জুলাই) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে দিনব্যাপি এই ফুটবল টূর্নামেন্টের আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘শাফিম ইলেকট্রনিক্স’। দিনব্যাপি এ টূর্নামেন্টে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট চারটি দল অংশগ্রহন করে। টূর্নামেন্টের ফাইনাল খেলায় কামালপুর ফুটবল একাডেমীকে ২-৩ গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানারআপ দলকে একটি ওয়ালটন টেলিভিশন পুরষ্কার দেয়া হয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার আব্দুল খালেক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্ট এর অ্যাডমিনিস্টেটর মাহবুব আলম পলো উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী বলেন, “মাদককে না বলে খেলাধুলায় যুব সমাজকে অগ্রসর হতে হবে। খেলাধুলা মানুষের মন ও শরীর সুস্থ্য রাখে। একটি সুস্থ্য জাতী গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি যুবসমাজকে মাঠে খেলাধুলায় মনোনিবেশ করার প্রতি আহবান জানান। সেই সাথে গ্রামীন পর্যায়ে এমন খেলার আয়োজন করার জন্য ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি’কে ধন্যবাদ জানান।

ফুটবল টূর্নামেন্ট ঘিরে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকল বয়সের নারী পুরুষসহ প্রায় তিন শতাধিক ফুটবলপ্রেমিরা খেলা উপভোগ করেন এবং এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। খেলাটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার রেফারি আসাদুজ্জামান মিনু এবং সহযোগী হিসাবে ছিলেন নাজমুল ইসলাম শান্ত ও মনিরুজ্জামান মনির। পুরো খেলা জুড়ে ধারাভাষ্যদেন ডিজিএম ফ্রেন্ডস ক্লাবের সদস্য সামসুল আলম।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা মোতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেল্স ম্যানেজার আবু সাঈদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আমিনুল হক লালা, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম, হোসেনাবাদ শাফিম ইলেক্ট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী শামিম হোসেন, ক্রীড়া সংগঠক মুন্নাফ মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে দেশের সেরা ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। সারা বছর ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও ৫০টির বেশি ফেডারেশনের সঙ্গে কাজ করছে ওয়ালটন। এছাড়াও দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা গ্রামীণ পর্যায়ে সব ধরণের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD