রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন




স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ৯:৪৪ pm
ট্রেনবালা ট্রেন বালা train service ট্রেন পরীক্ষামূলক ট্রেন চালু Kamalapur Railway Station Komolapur Railway Station Railway Station Kamalapur Railway কমলাপুর স্টেশন কমলাপুর রেল স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের জংশন রেল স্টেশন রেলওয়ে স্টেশন ট্রেন স্টেশন রেলস্টেশন রেলওয়ে স্টেশন kamalapur railway station kamalapur-railway-station রেল স্টেশন train রেললাইন রেল লাইন rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train
file pic

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতর কারণে গত ১৯ জুলাই থেকে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে শুধু কারফিউ শিথিল থাকাবস্থায় ট্রেন চলাচল করবে। এতে করে লম্বা দূরত্বে ট্রেন চালানোর সুযোগ নেই, শুধু লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে।

মঙ্গলবার রেল ভবনের আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হামিক সভাপতিত্ব করেন।

জানা গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মতো কাছাকাছি দূরত্বে ট্রেন চলাচল করবে। একইভাবে দেশের এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন যাতায়াত চালু থাকবে, তবে সব ধরনের আন্ত নগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। আন্ত নগর ট্রেনের বিষয়ে আরো দুই-এক দিন পরে সিদ্ধান্ত আসতে পারে বলে।

তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী, কারফিউ চলাকালে, অর্থাৎ রাতে যাত্রীবাহী কোনো ট্রেন চলবে না। তবে তেলবাহী, পণ্যবাহী ট্রেনগুলো বিশেষ নিরাপত্তায় চলাচল অব্যহত থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD