রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন




৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৭:১৭ pm
কারাদণ্ড মামলা SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড right অধিকার International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত ঢাকা মহানগরের ৩৭ জনকে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা জেলার পাঁচ জনকে জামিনের আদেশ দেন।

৩৭ শিক্ষার্থীর জামিনের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মো. সাইদুল ইসলাম এবং পাঁচ শিক্ষার্থীর জামিনের বিষয়টি জানান আইনজীবী মাহবুব আলম।

দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় হওয়া মামলায় ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তাদের জামিনের শুনানি বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে।’

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) চলমান এইচএসসি পরীক্ষার্থী এবং গুরুতর অভিযোগ নেই, এমন শিক্ষার্থীদের সরকার আইনি সহায়তা দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।’

এদিকে সাতক্ষীরা সরকারি কলেজের দুই পরীক্ষার্থীকে কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। শুক্রবার (২ আগস্ট) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদের সই করা এক আদেশে এই অনুমতি দেওয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD