বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন




নায়ক ফেরদৌস কোথায়?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ৬:৪১ pm
Ferdous Ahmed film actor producer Ferdous Indian Bengali films ফেরদৌস আহমেদ জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস নায়ক ফেরদৌস
file pic

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হল না ফেরদৌসের। ছাত্র-জনতার এক দফা দাবির জেরে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু তিনিই নন, তার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী, এমপিরাও দেশ ছাড়েন। সেই সঙ্গে ভেঙে দেওয়া হয় সংসদও। এমতাবস্থায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মন্ত্রিসভার যারা দেশে রয়ে গেছেন, তারা এখন কে কোথায় আছেন?

জানা গেছে, গত ৪ আগস্ট রাত পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদৌস। এর দুইদিন আগে বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির ওপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। ৩ আগস্ট এফডিসিতে বাংলাদেশ টেলিভিশনে ভাঙচুর, মেট্রো রেল স্টেশন, এলিভেটর এক্সপ্রেস টোল প্লাজাসহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু সে মানববন্ধনে উপস্থিত হননি তিনি।

এরপর গত ৫ আগস্ট থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরদৌসকে। এমনিক তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তার ফেসবুক অ্যাকাউন্টেও ৪ আগস্টের পর কোনো স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি।

এসবের মাঝেই গুঞ্জন উঠেছে, পরিবার নিয়ে নাকি দেশ ছেড়েছেন ফেরদৌস। যদিও নায়কের দেশ ছাড়ার খবরের এখনও কোনো সত্যতা পাওয়া যায়নি। এমনকি তার বন্ধ রয়েছে পিএসের নাম্বারও।

কয়েকটি সূত্রে জানা গেছে, দেশেই আছেন ফেরদৌস। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে ফোন অফ করে নীরব আছেন তিনি। তার বাসা রাষ্ট্রীয় নিরাপত্তাবেস্টিত এলাকায় হওয়ায় তিনি খুব একটা ঝামেলায় পড়েননি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD