শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন




সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ৯:৪৩ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর Benapole township Sharsha Jessore Petrapole Custom House Customs Land Port landport বাংলাদেশ ভারত বেনাপোল স্থলবন্দর স্থল বন্দর পোর্ট শার্শা পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বর্ডার যশোর ট্রানজিট সীমান্ত শূন্যরেখা পাচার আমদানি রফতানি রপ্তানি
file pic

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় শিল্পপতি এস এম আমজাদ হোসেনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে আটক করা হয়।

আমজাদ হোসেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি লকপুর গ্রুপের মালিক। তার হিমায়িত মৎস্য ও ফুড প্রসেসিং প্যাকেজিং, অটোব্রিকস, টাইলস ইন্ডাস্ট্রি ও ডেভেলপারসহ একাধিক ব্যবসা রয়েছে। তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠজন। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুদকের মামলা রয়েছে বলে জানা গেছে।

বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, তাদের কাছে তথ্য রয়েছে, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে—এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এ তথ্যের ভিত্তিতে সীমান্তে বিশেষ নজরদারি রাখা হয়েছে। ভোমরা ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন আমজাদ হোসেন। সেখান থেকে তাঁকে আটক করা হয়। প্রখম আলো




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD